পুবের কলম,ওয়েবডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ নতুন বছরে দ্বিতীয়বারের মতো ভাষণে ইসরাইলকে তোপ দেগেছেন। গাজার যুদ্ধ, ইসরাইলের সন্ত্রাসী হামলায় হামাসের উপপ্রধান আল-আরুরি'র শাহাদাত ও ইরানের কেরমানে আইএসের সন্ত্রাসী হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি।
আরও পড়ুন:
হিজবুল্লাহর প্রধান বলেছেন, ফিলিস্তিনিরা তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরাইল গণহত্যা বা জাতিগত নির্মূল অভিযান অব্যাহত রাখলেও ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
আরও পড়ুন:
হিজবুল্লাহর প্রধান এ প্রসঙ্গে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা গত তিন মাসে ইসরাইল অধিকৃত অঞ্চলে ৬৭০টিরও বেশি অভিযান চালিয়েছে। আর এতে বহু দখলদার ইসরাইলি সেনা নিহত এবং প্রায় ১২ হাজার ইসরাইলি সেনা পঙ্গু হয়েছে ও বহু যায়নবাদী সেনা আহত হয়েছে। ইসরাইল তার ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে দেখাচ্ছে বলেও হিজবুল্লাহ প্রধান উল্লেখ করেন।
আরও পড়ুন:
পরাজয়ের অনুভূতি ও লজ্জা ঢাকতেই ইসরাইল এমন করছে বলে তাঁর মত।
ইসরাইল গাজার দক্ষিণে তীব্র প্রতিরোধের মুখে রয়েছে বলেও উল্লেখ করেন নাসরুল্লাহ। হিজবুল্লাহ প্রধান বলেছেন, এখন ইসরাইলি অবস্থানে হিজবুল্লাহ যেসব হামলা চালাচ্ছে অতীতে এমনটা হলে ইসরাইল এর জবাবে বেইরুটে হামলা চালাত, কিন্তু এখন আর সেই সাহস নেই ইসরাইলের।'আরও পড়ুন:
হিজবুল্লাহর প্রধান হামাসের উপপ্রধান সালাহ আল আরুরির শাহাদাতের ঘটনাকে ইসরাইলের বিপজ্জনক ও বড় ধরনের আগ্রাসন হিসেবে উল্লেখ করে বলেছেন, হিজবুল্লাহ অবশ্যই ইসরাইলের এই অপরাধের জবাব দেবে। এরইমধ্যে হিজবুল্লাহ ইসরাইলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটিতে শতশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর।
আরও পড়ুন:
এদিকে, ইরানের কেরমান শহরে আইএসের সন্ত্রাসী বোমা হামলার ঘটনা প্রসঙ্গে হিজবুল্লাহর প্রধান বলেছেন, ’আইএস মার্কিন সরকারের গড়া গোষ্ঠী এবং মার্কিন সরকারের পক্ষ হতেই কেরমানে ওই সন্ত্রাসী হত্যাযজ্ঞ চালিয়েছে।’