তেল আবিব, ৯ ডিসেম্বর: গোলান মালভূমির বাফার জোনের (সংঘাতের প্রভাব এড়াতে তৈরি বিশেষ অঞ্চল) সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন। অনেকেই মনে করছেন, গোলান মালভূমি দখলে নেবার চেষ্টা শুরু করল ইসরাইলি হানাদাররা৷ ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন:
নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন। ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন:
শনিবার সিরিয়ার সেনারা কুনেইত্রা প্রদেশে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনেইত্রা প্রদেশের অংশ বিশেষ ওই বাফার জোনের ভেতরে পড়েছে।
আরও পড়ুন:
গতকাল রোববার পাঁচটি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
আরও পড়ুন:
সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোনে এমন পদক্ষেপ নিল ইসরায়েল।
আরও পড়ুন:
দামেস্কের প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের শেষ ধাপে গোলান মালভূমির দখল নেয় ইসরায়েল। ১৯৮১ সালে তারা এটিকে একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে। তবে ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। যদিও ২০১৯ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে স্বীকৃতি দিয়েছে।আরও পড়ুন:
আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ‘দামেস্কে স্বৈরশাসক আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে ঠিকই, তবে এতে বিপদও আছে।’