উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সাংবাদিকদের নিজস্ব সংগঠন জয়নগর কুলতলি প্রেস ক্লাবের শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার জয়নগরে।

এদিন  জয়নগর কুলতলি প্রেসক্লাবের উদ্যোগ প্রথমেই  কুলতলির কৈখালীতে মাতলা নদীর পাড়ে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন এই ম্যানগ্রোভ রোপনে  উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, বারুইপুর  পৌরসভার কাউন্সিলার সুভাষ রায় চৌধুরী, কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল,  কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সরদার,নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, সাংবাদিক অভিজ্ঞান নস্কর, তমাল সরকার, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুমন সাহা, সুকান্ত দাস,রাজু মুখার্জি,বাবলু হাসান লস্কর সহ একাধিক সাংবাদিক এবং কুলতলি পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ ও স্থানীয় গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান, কুলতলি থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকার, মৈপিঠ কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস, কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী সহ আরো অনেকে।

জয়নগর কুলতলি প্রেস ক্লাবের পথচলা শুরু

বিশেষ করে সাংবাদিকরা তারা সদা সর্বদা রোদ জল বৃষ্টি উপেক্ষা করে খবর সংগ্রহ করতে ব্যস্ত থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সুন্দরবনের ম্যানগ্রোভ সুন্দরী গরান গেওয়া বাণি, হেতাল চারা রোপনের মাধ্যমে এই দিনটি বিশেষভাবে পালিত হয় যেখানে কৈখালী রামকৃষ্ণ আশ্রমের কয়েক শত স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেন।

এর পরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষকে কৈখালি আশ্রম এলাকা ঘুরিয়ে দেখান মহারাজ।উন্নয়ন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এর পরে জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতাল, নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হয়। এবং সবশেষে এদিন সন্ধ্যায় জয়নগরের বৈদ্য কমপ্লেক্সে জয়নগর কুলতলি প্রেসক্লাবের উদ্বোধন হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জী, সিআই দেবাঞ্জন সেন, জেলা বনসহ আধিকারিক অনুরাগ চৌধুরী,  জয়নগর এক নম্বর বিডিও সত্যজিৎ বিশ্বাস, গায়ক সিধু, গায়ক পটাই, জয়নগর উত্তর চক্রের অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ সহ আরো অনেকে।

জয়নগর কুলতলি প্রেস ক্লাবের পথচলা শুরু

সমাজের বিভিন্ন স্তরের কিছু মানুষকে তাদের কাজের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা জানানো হয়। শারদ ২০২৩ এর স্মারক উন্মোচন করা হয় এই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে।

জয়নগর কুলতলি প্রেস ক্লাবের পথচলা শুরু

এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। জয়নগর ও কুলতলি এলাকার সাংবাদিকদের এই সংগঠন এলাকার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে কাজ করতে চায় এই সংগঠন।  এলাকার মানুষের পাশে থেকে জয়নগর কুলতলি প্রেস ক্লাব এগিয়ে যেতে চাই বলে এদিন জানা গেল।