পুবের কলম প্রতিবেদকঃ নিউ টাউনে শুরু হল ১৭তম কলকাতা সরস মেলা। মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে বিপণনের নানাবিধ সুযোগ করে দেওয়াই এই মেলার উদ্দেশ্য। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বৃহস্পতিবার নিউটাউন মেলা গ্রাউন্ডে তারই উদ্বোধন হয়।
আরও পড়ুন:
সেখানে উপস্থিত রয়েছে, সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পুলক রায়, মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি, সুজিত বসু, রথীন ঘোষ, বেচারাম মান্না, শিউলি সাহা, বিধায়ক তাপস চ্যাটার্জি সহ প্রমুখ। জানা যায়, ২২টি জেলা ও ২১টি রাজ্যের স্বনির্ভর দল এই মেলায় অংশগ্রহণ করেন। মেলা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।