পুবের কলম, ওয়েবডেস্ক: করুর পদপিষ্ট হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের দ্বিতীয় পর্বে সোমবার দিল্লির সিবিআই সদর দফতরে হাজিরা দিলেন অভিনেতা তথা 'তামিলাগা ভেট্রি কাজাগাম' (TVK) প্রধান বিজয়। সোমবার সকালে বিলাসবহুল এসইউভি-র কনভয় নিয়ে লোদি রোডে অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে পৌঁছান এই অভিনেতা-রাজনীতিবিদ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় এক জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ৪১ জন প্রাণ হারান এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিশেষ তদন্তকারী দল (SIT)-এর কাছ থেকে এই মামলার দায়িত্বভার গ্রহণ করে সিবিআই। সেই মর্মান্তিক ঘটনার পেছনে কোনো গাফিলতি বা প্রশাসনিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতেই তথ্যপ্রমাণ সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।