পুবের কলম, ওয়েবডেস্ক: ইতালিতে শপিংমলে ছুরিকাঘাতে জখম আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও সহ মোট চার জন। মৃত্যু হয়েছে একজনের। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির মিলান শহরের নিকটে অবস্থিত একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে প্রথমে আটক করে শপিং মলের ক্রেতারা।
পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কি কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলাকারী শপিংমলে ঢুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ঘটনায় ৩০ বছরের এক যুবক নিহত হন আরও চারজন। এদের মধ্যে ছিলেন আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরও পড়ুন:
জানা যায়, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার আঘাত অত্যন্ত গুরুতর নয়। হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, আমি এই মাত্র জানতে পারলাম।
আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু, পাবলো মারির পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাবলো মারি বিপদমুক্ত। তবে হাসপাতালে আছেন তিনি।
আরও পড়ুন: