দেবশ্রী মজুমদার, নানুর: লক্ষ্মী ভান্ডার ফর্ম বিতরণ ও পূরণকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ও ব‍্যাপক বোমাবাজির ঘটনা ঘটল বীরভূমের নানুর থানার পেঙ্গা গ্রামে।  ঘটনার  সূত্রপাত হয় তৃণমূলের  দুই পক্ষের মধ‍্যে বচসাকে ঘিরে।  ঘটনায় আহত হয়েছেন ২ জন। তাঁরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে  মোতায়েন নানুর থানার পুলিশ।  

লক্ষ্মী ভান্ডারের ফর্ম দেওয়াকে ঘিরে তুলকালাম, চলল বোমাবাজি থেকে মারধর, আহত ২

আহত মেহের সেখ বলেন,  যে পেঙ্গা গ্রামের মহিলাদের লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিলাপের জন্য সহায়তা করছিলাম। ওই সময় তৃণমূলের কয়েকজন আমদের উপর রড লাঠি বাঁশ নিয়ে চড়াও হয়ে ব্যাপক মারধর করে। লোহার রড দিয়ে আমার ডান পা এর উপর আঘাত করে।

পা ভেঙে গেছে। আরও এক কর্মীর মাথা ফাটানো হয়েছে। আমরা দুজনে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

অভিযোগ,  যারা হামলা চালিয়েছে,  তারা  সদ্য বিজেপি আর সিপিএম থেকে তৃণমূলে এসেছে। 

তবে, নানুর তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য এব‍্যাপারে মুখ খোলেননি।