পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গের মুসলিম পার্সোনাল ল' বোর্ডের প্রতিনিধিরা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি আয়োজিত এক বৈঠকে যোগ দেন। মুসলিম পার্সোনাল ল' বোর্ডের অন্যতম জেনারেল সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ রহমানি কলকাতায় এক প্রতিনিধি সম্মেলন করার জন্য যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়িত করা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি। ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান, আহমদ হাসান ইমরান, নাসির আহমেদ, সাদাব মাসুম, সাবা ইসমাঈল, উজমা আলম, হায়দার, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ। স্থীর হয় বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিদের নিয়ে ১৪ আগস্ট একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।