পুবের কলম ওয়েবডেস্কঃ লেবাননের ধনী ব্যবসায়ী নাজিব মিকাতি সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।সেদেশের জাতীয় সংসদের ১১৮ সদস্যের মধ্যে নাজিব মিকাতি ৭৩ সদস্যের ভোট লাভে সমর্থ হয়েছেন।সংসদের আস্থা ভোটে জয়ী হবার পর তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন। এমনটাই জানা যাচ্ছে আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে।
আরও পড়ুন:
নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় সেই দেশের টানা কয়েকমাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলেই মনে করা হচ্ছে। এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। লেবাননে গত ৯ মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল।
আরও পড়ুন:
নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ার পর আশা করা হচ্ছে তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন।
একদিন আগে তিনি লেবাননের প্রাক্তন তিন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওরা ও তাম্মাম সালামের সমর্থন লাভ করেন।আরও পড়ুন:
তিনি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সমর্থনও পেয়েছেন। এ ছাড়া প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টি এবং আমাল মুভমেন্ট ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও পেয়েছেন তিনি।নতুন প্রধানমন্ত্রীকে দেশের অর্থনৈতিক সংকট এবং ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্য সংকটের মোকাবিলা করতে হবে।