পুবের কলম, ওয়েবডেস্কঃ লেবাননের প্রখ্যাত ব্যবসায়ী নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করে ফেলেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় লেবাননের কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলে মনে করছেন অনেকে। নাজিব মিকাতি জাতীয় সংসদের ১১৮ সদস্যের মধ্যে ৭৩ সদস্যের ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন। এর এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছিলেন। লেবাননে গত নয় মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ার পর আশা করা হচ্ছে তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন। একদিন আগে তিনি লেবাননের প্রাক্তন তিনজন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওরা এবং তাম্মাম সালামের সমর্থনও লাভ করেন। তিনি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সমর্থনও পেয়েছেন।আরও পড়ুন:
এ ছাড়া প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি আমাল মুভমেন্ট এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও পেয়েছেন নাজিব। নতুন প্রধানমন্ত্রীকে অর্থনৈতিক সংকট থেকে দেশকে বের করে আনতে হবে এবং ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্য সংকটের মোকাবিলা করতে হবে।