পুবের কলম ওয়েবডেস্কঃ এক বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। আর তার আগে দেশটিতে আঞ্চলিক নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ শেষে এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে– ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তাঁর প্রতিদ্বন্দ্বী মেরিন ল্য প্যাঁর ডানপন্থী দল আশানুরুপ ফল করতে পারেনি। ম্যাক্রোঁর মধ্যপন্থী দল আঞ্চলিক নির্বাচনে প্রদত্ত ভোটের ১০ শতাংশের কিছু বেশি পেতে পারে যা দ্বিতীয় পর্বের নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করবে। তবে মেরিন ল্য প্যাঁর ডানপন্থী দলটি যে পরিমাণ ভোট পাবে বলে আশা করেছিল তা হয়নি। তাই এখন ম্যাক্রোঁ ও প্যাঁর দল কনজারভেটিভ পার্টির থেকে পিছিয়ে রয়েছে।
ম্যাক্রোঁর দলের সাংসদ অরোরে বের্জে এই খারাপ ফলকে ’দলের গালে গণতন্ত্রের চড়’ বলে উল্লেখ করেছেন। এদিকে– ল্য প্যাঁর দলও রবিবারের প্রথম পর্বের েভাট শেষে অন্তত একটি অঞ্চলে জয়ের প্রত্যাশা করেছিল– কিন্তু এক্সিট পোল বলছে ডানপন্থী দলটি তা পাচ্ছে না। প্রসঙ্গত– ল্য প্যাঁ নির্বাচনে না দাঁড়ালেও তিনি দলের হয়ে প্রচার করেছেন জোরকদমে। রবিবার সর্বনিম্ন ভোটার উপস্থিতিকে তিনি একটি ’নাগরিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়– ’এর মুখোমুখি হতে হবে– দেখা গিয়েছে ৭০ শতাংশ মানুষই নির্বাচনী ব্যবস্থায় অনাস্থার কারণে ভোট দেননি। কারণ তারা মনে করেছেন কোনও পরিবর্তনই হবে না।’এক বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২১ জুন ২০২১, ১৬:২২
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
‘আমি নিউইয়র্কে আসব’, মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর
‘আমি নিউইয়র্কে আসব’, মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর
ইসরায়েলি চেকপোস্টে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ, অনাগত সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী নারী
ইসরায়েলি চেকপোস্টে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ, অনাগত সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী নারী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর