পুবের কলম ওয়েবডেস্কঃ বন্দি করে রাখা হয়েছিল তাঁকে, বিচ্ছিন্ন করা হয়েছিল সঙ্গীর কাছ থেকে। প্রায় একবছরের বেশি সময় ধরে এই চলা এই বিরহ আর সহ্য হয়নি।শেষ পর্যন্ত দ্বাররক্ষীকে মেরে প্রেমিককে নিয়ে চম্পট দিল প্রেমিকা। না কোন মহিলা বা পুরুষ এই কম্মটি ঘটাননি, এই নাটকের কুশীলব এক জোড়া সিংহী এবং সিংহ।
ঘটনাটি ঘটেছে ইরানের একটি চিড়িয়াখানায়।আরও পড়ুন:
ইরানের আরাক চিড়িয়াখানায় একবছরের বেশি সময় ধরে ছিল একটি সিংহ এবং সিংহী। পশুরাজ নিজের স্বভাব মোতাবেক দিনে ১৬ থেকে ১৮ ঘ্ন্টা ঘুমোলেও, এত আলস্য কিন্তু তার সঙ্গিনীর সহ্য হয়নি। বন্দি অবস্থাতে সে প্রায়ই হুঙ্কার ছাড়ত।
এরপর সুযোগ বুঝে খাঁচা ভেঙে দ্বাররক্ষীকে হত্যা করে, পশুরাজকে নিয়ে চম্পট দেয় সিংহী। এই খবর ছড়িয়ে পড়ার পরেই লাল সতর্কতা জারি করা হয়েছে আরাক চিড়িয়াখানায়।তবে রোমান্স বেশি সময় স্থায়ী হয়নি, শহরের একটি প্রান্তিক এলাকা থেকে ফের বনদফতরের হাতে ধরা পড়ে যুগল। স্বস্তি ফেরে শহরে। (ছবি প্রতীকী)