টিনা প্রামাণিক, মালদহ: শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে অটুট ভালোবাসার কাছে। প্রিয় জননেতাকে একবার চোখের দেখা দেখতে হবে—এই আকাঙ্ক্ষা সম্বল করেই শনিবার মালদহের সাহাপুর বাইপাস মাঠের জনসভায় পৌঁছে গেলেন মোথাবাড়ির প্রতিবন্ধী যুবক হাসান আলি। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাতে কী? কার্যত বসে বসে হামাগুড়ি দিয়েই মাইলের পর মাইল পথ পেরিয়ে তিনি পৌঁছে গেলেন সভাস্থলে।
শনিবার মালদহের পুরাতন মালদহ ব্লকের সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীর বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সভার শুরু থেকেই ভিড়ের মধ্যে নজর কাড়েন হাসান। মোথাবাড়ি থেকে তাঁর এই সফর ছিল যন্ত্রণাদায়ক কিন্তু লড়াকু। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোলাগা থেকেই এই দুঃসাধ্য সাধন করেছেন তিনি। হাসান জানান, "প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে একবার দেখার স্বপ্ন দীর্ঘদিনের। তাই শারীরিক কষ্ট থাকলেও তা গায়ে মাখিনি।" এদিন সভাস্থলের নিরাপত্তারক্ষী ও সাধারণ মানুষ হাসানের এই উৎসাহ দেখে আপ্লুত হয়ে পড়েন। হুইলচেয়ার বা বিশেষ যানবাহনের তোয়াক্কা না করে তাঁর এই ‘হামাগুড়ি’ দিয়ে সভাস্থলে পৌঁছানোর দৃশ্যটি ছিল আবেগের। রাজনীতির ঊর্ধ্বে উঠে হাসানের এই অদম্য জেদ শনিবারের সভার অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি একজন সাধারণ মানুষের এই নিঃস্বার্থ টান দেখে উপস্থিত অনেকেই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।অদম্য জেদ ও ভালোবাসা, হামাগুড়ি দিয়েই প্রধানমন্ত্রীর সভায় মালদহের হাসান
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৮
আরও খবর
তালিকা বিভ্রাটের জেরে ভোট দিতে পারলেন না, বুথের বাইরে কান্না বৃদ্ধের
বহু দশক পর ভাঙড়ে শান্তির ভোট, স্বস্তিতে ভোটার-প্রশাসন
নদিয়ার বিভিন্ন বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার ফলে ক্ষোভ ছড়ায় সাধারণ ভোটারদের
‘আমি তো বেঁচে আছি!’ ভোটার তালিকায় ‘মৃত’ বৃদ্ধা, বুথের ভেতর কান্নায় ভেঙে পড়লেন ভোটার
কেতুগ্রামে বুথের অদূরেই উদ্ধার ৬টি তাজা বোমা, এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী
কেতুগ্রামে বুথের অদূরেই উদ্ধার ৬টি তাজা বোমা, এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী
পশ্চিমবঙ্গ দ্বিতীয় দফা নির্বাচন লাইভ: ২০২৬ সালের নির্বাচনের চূড়ান্ত পর্বে ১৪২টি আসনে ভোটগ্রহণ
পশ্চিমবঙ্গ দ্বিতীয় দফা নির্বাচন লাইভ: ২০২৬ সালের নির্বাচনের চূড়ান্ত পর্বে ১৪২টি আসনে ভোটগ্রহণ
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে
হালিসহরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, অভিযোগের তীর বিজেপির দিকে
হালিসহরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, অভিযোগের তীর বিজেপির দিকে
"অশান্তির চেষ্টা হলেই এমন ব্যবস্থা হবে..." তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি যোগী রাজ্যের সিংঘমের
"অশান্তির চেষ্টা হলেই এমন ব্যবস্থা হবে..." তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি যোগী রাজ্যের সিংঘমের
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার