পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ ৫ বছর পর ইন্টার মিলান ছেড়ে চেলসিতে ফিরলেন 'ঘরের ছেলে' রোমেলু লুকাকু। সদ্য ইউরোর সুপার কাপ জিতেছে চেলসি। তারপরেই বিশ্ব ফুটবলের দলবদলের অন্যতম সেরা চমকটি দিল চেলসি। ইন্টার মিলান থেকে লুকাকুকে দলে নিল তারা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১১ সালে চেলসিতে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন লুকাকু।
মাঝে লোনে তিনি খেলেছেন ব্রমউইচ এবং এভারটনের হয়ে। তারপরে ২০১৪ সালে পাকাপাকি ভাবে এাভারটনে যোগ দেন। তারপরে বিভিন্ন ক্লাবে খেলার পরে এবার ফের চেলসির জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। চেলসিতে ফেরার পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি লিখেছেন, 'পুরনো ক্লাবে ফিরতে পেরে আমি অভিভূত। এখন আমার ভাবনায় শুধুমাত্র চেলসি। ক্লাবকে আরও সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য।'