পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে কালো মেঘের ছায়া। মারাঠাভূমের রাজ্য-রাজনীতি ঘোর সংকটে। আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে এমনটাই সূত্রের খবর। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের ট্যুইট ঘিরে তীব্র জল্পনা। সঞ্জয় রাউত ট্যুইট করে লিখেছেন, ‘মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙার পথে এগোচ্ছে'। এদিকের মহারাষ্ট্রের রাজ্যপাল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
महाराष्ट्रातील राजकीय घडामोडींचा प्रवास विधान सभा बरखास्तीचया दिशेने..
— Sanjay Raut (@rautsanjay61) June 22, 2022
উল্লেখ্য, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। ৩ মন্ত্রী-সহ রাজ্যের শাসক দলের ২৬ বিধায়ক হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সূত্রের খবর নিখোঁজ মন্ত্রী ও বিধায়করা সুরাতের একটি রিসর্টে রয়েছেন। তাঁদের সঙ্গে কোনওভাবেই শাসক দলের কোনও নেতা-মন্ত্রী যোগাযোগ করতে পারছেন না। এই পরিস্থিতিতে বিজেপি দাবি করতে শুরু করেছে, মহারাষ্ট্রে জোট সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে।
মঙ্গলবার রাতেই তারা রাজ্যপালের কাছে সময় চেয়েছে সাক্ষাতের জন্য। সেখানে আস্থাভোটের দাবি জানাতে পারে বিজেপি।আরও পড়ুন:
অন্যদিকে, রাজ্যের জোট সরকারের শরিক দল এনসিপি নেতা শরদ পাওয়ার দাবি করেছেন, তাদের আড়াই বছরের সরকারে এই নিয়ে তিনবার সরকার ফেলার চেষ্টা করল বিজেপি।
আরও পড়ুন:
সোমবার ছিল মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোট। সেই ভোটে বিজেপি ৫ আসনে জয়লাভ করে। শিবসেনা ও এনসিপি ২টি করে আসনে জেতে।
অভিযোগ ওঠে, শাসক শিবিরের অনেকেই ক্রস ভোটিং করে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। এই ধাক্কার একদিন পরই এল সবথেকে বড় ধাক্কা। বিধান পরিষদের ভোট যে ছিল হিমশৈলের চূড়া মাত্র তা তাবড় রাজনৈতিক নেতারাও ঘুণাক্ষরে টের পাননি।আরও পড়ুন:
২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেটা প্রকট। মহারাষ্ট্রের জোট সরকারের অভিযোগ, বিজেপি ঘোড়া কেনাবেচার পুরনো খেলা শুরু করেছে। যেভাবে মধ্যপ্রদেশ, রাজস্থান ও কর্নাটকে সরকার ফেলে দিয়েছিল তারা। মহারাষ্ট্রের ক্ষেত্রেও সেই পথে হাঁটতে চলেছে তারা।
আরও পড়ুন: