পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন মনোজ মালব্য। ফলে আপাতত ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন আইপিএস অফিসার মনোজ মালব্য। রাজ্যের ডিজির পদ থেকে মঙ্গলবার অবসর নিচ্ছেন বীরেন্দ্র। তার পরই রাজ্যের কার্যনির্বাহী ডিজি হচ্ছেন মনোজ মালব্য।
আরও পড়ুন:
১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্য। রাজ্য পুলিশের নানা পদ সামলে বর্তমানে ডিজি (সংগঠন) পদে রয়েছেন। রাজ্য সরকার একটি তালিকা পাঠিয়েছিল। তাতে নাম ছিল মনোজ মালব্য, সুমনবালা সাউ, গঙ্গাধর সিং, বিবেক সহায়, নীরজনয়ন পাণ্ডে, সুমন বালা সাহু সহ বেশ কয়েকজনের।
আরও পড়ুন:
নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারকে যে তিন নাম পাঠানো হয়েছিল তাতে এগিয়ে ছিলেন মনোজ মালব্যের নাম। কিন্তু, মনোজের ব্যাপারে কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নেওয়ায় আপতত কার্যনির্বাহী ডিজি হিসেবে কাজ চালিয়ে যাবেন মনোজ মালব্য৷