২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বন্যা বিপদে বহু মানুষ

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় সিডনিতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় কয়েকটি অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন বিদ্যুৎ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

শুধু সিডনির পশ্চিমাঞ্চলেই অন্তত ১৮টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। আরও বেশ কয়েকটি অঞ্চলে একই নির্দেশ জারি হতে পারে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেফানি কুক বলেন, ‘এখন প্রাণ সংশয় দেখা দিয়েছে।’ সিডনির এই এলাকাতেই গত মার্চে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী কুক আরও বলেন, ‘আমাদের এখন আকস্মিক বন্যা, নদীর পানি বেড়ে যাওয়ার কারণে বন্যা এবং উপকূলে ভাঙনের মতো নানামুখী বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।’ অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানায়, রবিবার দেশের কোথাও কোথাও ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যার ফলে নিপিয়ান নদীর দুই তীরে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিডনির প্রধান বাঁধটিও উপচে পড়তে পারে যা স্থানীয় প্রশাসনের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ায় বন্যা বিপদে বহু মানুষ

আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার