আইভি আদক, হাওড়া: তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামী ১০ই মার্চ রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। ওই সভায় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ব্রিগেড উপচে পড়বে। ব্রিগেড কানায় কানায় পূর্ণ হবে।
মঙ্গলবার এমনই দাবি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়।আরও পড়ুন:
মূলত: ব্রিগেডের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, দলের চেয়ারম্যান লগন দেও সিং, বিধায়ক গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী, সীতানাথ ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।