Meerut woman: স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী ও প্রেমিক
পুবের কলম,ওয়েবডেস্ক: স্বামীকে হত্যা করার পর মৃতদেহ টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে ঘরে পুঁতে দেওয়া হল সিমেন্টের আস্তরণ চাপিয়ে। উত্তরপ্রদেশে মীরাটে (Meerut woman) নৃশংস এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, স্বামী সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগী এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে।সৌরভের মা রেণুদেবী জানিয়েছেন, গত ৪ মার্চ পুত্রবধূ এবং তার প্রেমিক সৌরভকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে খুন করে। মৃতদেহ ১৫টি খণ্ডে ধারালো অস্ত্র দিয়ে কেটে ড্রামে পুরেমেঝেয় পুঁতে দেওয়া হয়। সৌরভ এবং মুসকানের ৬ বছরের কন্যা ঘটনার সাক্ষী ছিল বলে দাবি করেছেন রেণুদেবী।
পরে ওই শিশুকন্যা প্রতিবেশীদের জানায়, ‘পাপা ড্রাম মে হ্যায়’।আরও পড়ুন:
⚫️ RATION CARD-ধারীদের অনেকেই অযোগ্য: SUPREME COURT
আরও পড়ুন:
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের পরে হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় বেড়াতে চলে যায় মুসকান ও সাহিল। পুলিশ সূত্রের খবর, মুসকান তার প্রতিবেশীদের জানায়, সৌরভের সঙ্গেই বেড়াতে যাচ্ছে সে। এমনকি খুনের ঘটনা আড়াল করতে সৌরভের মোবাইল ফোন থেকে ওঁর বোনকে বিভিন্ন মেসেজও পাঠায়। পরে আসল সত্য জানাজানি হয়।
আরও পড়ুন:
মুসকানের (Meerut woman) বাবা প্রমোদ রাস্তোগীর দাবি, মুসকানকে মাদকাসক্ত করে তোলে সাহিল।
এরপর নিয়মিত মাদক না নিলে মুসকানের দিন চলত না। মর্মান্তিক এই খুনের ঘটনা জানাজানি পরে মুসকানের ফাঁসির দাবি জানিয়েছেন প্রমোদ। অন্যদিকে, পুুলিশ সূত্রের খবর, যে ভাড়াবাড়িতে মুসকান থাকতেন, সম্প্রতি ঘর সারানোর জন্যে বাড়ি ছেড়ে দিতে বলেন বাড়িওয়ালা। এরপর মুসকান তার প্রেমিক সাহিলের সঙ্গে বেড়িয়ে আসার পর শ্রমিকরা কাজের জন্যে ঘরে ঢুকলে ড্রামটি দেখতে পান। ওই ড্রামটি সিমেন্টের আস্তরণে মাটিতে আটকে থাকা অবস্থায় ছিল। মুসকান শ্রমিকদের বলেন, ‘ড্রামে আবর্জনা রয়েছে’।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, এরপরই মুসকান (Meerut woman) বাপের বাড়িতে ফিরে তার মা কবিতা রাস্তোগীর কাছে খুনের ঘটনার কথা স্বীকার করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মার্চেন্ট নেভিতে কর্মরত সৌরভকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করে মুসকান। ২০১৯ সালে এক কন্যা সন্তানের জন্ম দেয় মুসকান।
আরও পড়ুন:
এরপর সৌরভ জানতে পারেন মুসকানের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। শিশুকন্যার ভবিষ্যৎ ভেবে সৌরভ বিবাহ বিচ্ছেদের রাস্তায় না হাঁটলেও কাজের সন্ধানে ২০২৩ সালে লন্ডন পাড়ি দেন। এরপর শিশুকন্যার ৬ বছরের জন্মদিন উপলক্ষে দেশে ফিরে স্ত্রী এবং তার প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হলেন।
আরও পড়ুন:
https://youtu.be/Bd6ZK4Qi3Aw