পুবের কলম প্রতিবেদক: ২০১৪ সালে প্রাইমারি টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত 'not included' সকল প্রার্থীদের নিয়োগের দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হল বারাসত জেলা প্রাইমারি পর্ষদে। প্রায় ১০০ জন নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা দেন। এদের সকলের অভিযোগ, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ১১ নভেম্বর নবান্নে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছিলেন, যে প্রাইমারি টেট পাস ২০,০০০ প্রশিক্ষিত প্রার্থীর মধ্যে বর্তমানে ১৬,৫০০ কে এবং বাকিদের ধাপে ধাপে নেওয়া হবে। কিন্তু দীর্ঘ আট মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও অল্প কিছু সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হলেও অনেক প্রার্থীকে 'Not Included in the present merit List' দেখানো হচ্ছে।

প্রাইমারি টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত 'not included' সকল প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি


এদিন টেট প্রশিক্ষিত প্রার্থী অভিজিৎ পাল বলেন, 'আমরা আমরা বেশ কয়েক বার পর্ষদে যোগাযোগ করি। কিন্তু পর্ষদ থেকে আমাদের নিয়োগের ব্যাপারে আশানুরূপ কোনও সদুত্তর পাইনি। আমাদের বয়স বেড়ে যাচ্ছে। আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি।

মৃত্যুসম মানসিক যন্ত্রনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি'।

প্রাইমারি টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত 'not included' সকল প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি

অভিজিৎ আরও বলেন,' মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৪ টেট পাস প্রশিক্ষিত ২০,০০০ সকলে চাকরি পাবে, তাহলে পর্ষদ কেন আমাদের NOT INCLUDED করে রাখল। তার জবাব চাই আমরা। আমাদের অনুরোধ, মুখ্যমন্ত্রী একবার আমাদে কথা ভেবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে,আমাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্ত করুক'।
বারাসত জেলা প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে পর্ষদের সঙ্গে বৈঠক আছে। সেখানে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে ধরা হবে।