এস জে আব্বাস, পূর্ব-বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বুধবার একটি স্মারকলিপি পেশ করা হল জেলা তথ্য সংস্কৃতি দফতর আধিকারিকের কাছে। জানা গেছে, মোট পাঁচ দফা দাবি ছিল তাতে । সেই পাঁচ দফা দাবির মধ্যে প্রথমটি হল, আসন্ন লোকসভা ভোটের সময় সরকারিভাবে একটি আই কার্ড প্রদান , যাতে খবর সংগ্রহে অসুবিধায় না পড়তে হয় তাদের।
আরও পড়ুন:
দ্বিতীয়ত, প্রশাসনের প্রেসমিট গুলিতে ডিজিটাল মিডিয়া পার্সনদের আমন্ত্রণ জানানোর ব্যবস্থা; তৃতীয়ত, অনেক সময় খবর সংগ্রহ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখে পড়তে হয় ডিজিটাল মিডিয়ার সদস্যদের।
তাই সেখানেও প্রশাসনের যথাযথ সহযোগিতা কাম্য ; চতুর্থত, প্রশাসনের হোয়াটস অ্যাপ গ্রুপে সমস্ত ডিজিটাল মিডিয়ার সদস্যদের অ্যাড করা হোক ,যাতে প্রশাসনের কোনো কর্মসূচি থাকলে আগাম জানতে পারা যায় ; পঞ্চমত, সারা বছর রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এবং জীবনের ঝুঁকি নিয়ে ডিজিটাল মিডিয়া সবার প্রথম খবর সম্প্রচার করে, কিন্তু সরকারী কোনো বিজ্ঞাপন পায় না। তাই আবেদন যাতে বিজ্ঞাপন পাওয়া যায়।আরও পড়ুন:
যদিও ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে করা এই দাবিগুলি জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিকরা যথাযথ গুরুত্ব দিয়ে দেখবেন এবং উচ্চ স্তরের আধিকারিকের কাছে বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সম্পাদক পিন্টু প্যাটেল, মনি মোহন গোস্বামী, সুশান্ত বাগ, ঝিলিক মুখার্জি, দেবাশীষ ঘোষ ও কানাই লাল বিশ্বাস সহ অন্যান্য সদস্যগণ।