পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার ঝটিকা সফরে ফ্রান্সে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য বন্ধু ইমানুয়েল ম্যাঁক্রোকে আলিঙ্গন করে শুভেচ্ছাও জানান।

দ্বিপাক্ষিক আলোচনা এবং নৈশভোজের পর যৌথ বিবৃতি দেন মোদি - ম্যাঁক্রো। তারা বলেন "ইউক্রেনে মানবিকতার সংকট এবং দ্বন্দ্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং ফ্রান্স। 'ইউক্রেনে যে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে, সেই বিষয়টিকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছে দুই দেশই"।

আলোচনা ও কূটনীতিক পন্থার মধ্যে দিয়ে যুদ্ধ সমাপ্তির বার্তা দেন দুই রাষ্ট্রনেতা।

মোদি বলেন " আমার বন্ধু ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে দেখা করতে পেরে আনন্দ বোধ করছি, বিশ্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। উন্নতির রাস্তায় গর্বের সঙ্গে একে অপরের পাশে আছে ভারত এবং ফ্রান্স। আমাদের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত আছে।'

উষ্ণ অভ্যর্থনার জন্য ফরাসি প্রেসিডেন্ট এবং তাঁর দেশ ফ্রান্সকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

https://twitter.com/PMOIndia/status/1521908996998840322?t=CR8nHRBidRBiZ6PGmswtUg&s=19