পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ফ্ল্যাগ অফ করে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উত্তর-পূর্ব রাজ্যে অসম প্রথম আর দেশ এই নিয়ে ১৮ তম বন্দে ভারত এক্সপ্রেস পেল। প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও গুয়াহাটি স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন:
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এক্সপ্রেস ৪১০ কিলোমিটার পথ পাড়ি দেবে সাড়ে পাঁচ ঘণ্টায়। গুয়াহাটি-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসটির উদ্বোধন ২৯ মে হলেও নিয়মিত চলাচল শুরু হবে ৩১ মে, বুধবার থেকে।
Northeast gets its first Vande Bharat Express today. It will boost tourism, enhance connectivity. https://t.co/6DpRIeQUjg
— Narendra Modi (@narendramodi) May 29, 2023
আরও পড়ুন:
এই ট্রেনটিও সপ্তাহে ৬ দিন চলাচল করবে এবং বন্ধ থাকবে মঙ্গলবার। নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬.১০ মিনিটে ছাড়বে এলং গুয়াহাটি পৌঁছবে বেলা ১১টা ৪০ মিনিটে। আবার গুয়াহাটি থেকে ওই দিন বিকেল ৪টে ৩০ মিনিটে ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি এসে পৌঁছবে রাত ১০টায়। সপ্তাহে এই ট্রেনটি ৬টি দিন চলবে ও ৬টি স্টেশনে থামবে। এই স্টেশনগুলির মধ্যে আছে নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, কামাক্ষ্যা, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি।
আরও পড়ুন:
মোদি ট্যুইটে বলেন, '২৯ মে দুপুর ১২টায় অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। এই অত্যাধুনিক ট্রেনটি গতি, আরাম এবং উন্নত সংযোগ প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিষেবা আর্থ-সামাজিক উন্নয়নকে সমৃদ্ধ করবে। জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলা ও অসমের মধ্যে এক নয়া দিগন্তের সূচনা হল। দুই রাজ্যের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে। পর্যটনের উন্নতি হওয়ার পাশাপাশি কাজের সুযোগও বাড়বে।
'#WATCH | PM Narendra Modi takes jibe at the past governments during the flagging off event of Vande Bharat Express in Assam, says, "Northeast people were devoid of for a long time of development by earlier govt." pic.twitter.com/omQ6kFnx1k
— ANI (@ANI) May 29, 2023
আরও পড়ুন:
মোদি এদিন অসমের পূর্ববর্তী সরকারকে কটাক্ষ করে বলেন, অসম উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল। ২০১৬ সালে বিজেপি সরকার আসার পর থেকেই অসমে প্রভূত উন্নতি হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস কামাখ্যা মন্দির, কাজিরাঙ্গা অভয়ারণ্য, অসমের মানস টাইগার রিজার্ভ, মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জি এবং অরুণাচল প্রদেশের তাওয়াং-এর মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিকে সংযুক্ত করে ব্যবসা এবং পর্যটনের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে।'
আরও পড়ুন:
রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি জানিয়েছে রাজ্যের তৃতীয় বন্দে ভারতে চাপতে হলে এসি চেয়ার কারের যাত্রীদের দিতে হবে ১,২২৫ টাকা আর বিশেষ চেয়ার কারের যাত্রীদের দিতে হবে ২,২০৫ টাকা।
আরও পড়ুন:
পিএমও দফতর সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের প্রায় ১৮২ কিলোমিটার বিদ্যুৎ চালিত রেলপথের উদ্বোধন করবেন। যা দূষণ মুক্তি পরিবেশ সহ দ্রুত চলতে সাহায্য করবে। এটি মেঘালয়ায় প্রবেশের জন্য বৈদ্যুতিক ট্র্যাকশনে চলা ট্রেনগুলির জন্য দরজা খুলে দেবে। প্রধানমন্ত্রী অসমের লুমডিং-এ একটি নবনির্মিত ডেমু/মেমু শেডের উদ্বোধন করবেন। এই নতুন সুবিধাটি এই অঞ্চলে অপারেটিং ডিইএমইউ রেকগুলি বজায় রাখার জন্য সহায়ক হবে।