পুবের কলম ওয়েবডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ৭৬ বছরে পা দিলেন সনিয়া। এক ট্যুইট বার্তায় মোদি বলেন সোনিয়া গান্ধিজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্থ ও দীর্ঘজীবন কামনা করছি।

’’ https://twitter.com/narendramodi/status/1601044339043741697?t=34AJY-aFYNDKOaslNbo9qQ&s=19

গুজরাতে আশানুরূপ ফল না হলেও হিমাচলে জিতেছে কংগ্রেস। স্বাভাবিক ভাবেই সেই রাজ্যে সরকার গঠনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তবে গান্ধি পরিবারের সদস্যরা আপাতত রয়েছেন রাজস্থানের রণথম্বরে।

রণথম্বোর পৌঁছে গিয়েছেন সনিয়া। থাকছেন মেয়ে-জামাই রবার্ট -প্রিয়াঙ্কা এবং নাতি নাতনিরা। আসছেন রাহুলও। ঘরোয়া ভাবেই প্রিয়জনের মাঝেই নিজের জন্মদিন পালন করবেন সনিয়া গান্ধি।