পুবের কলম ওয়েবডেস্ক: বিশিষ্ট তামিল পুরস্কার পেতে চলেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) জাতীয় সভাপতি কে এম কাদের মোহিদিন। ইতিমধ্যে তামিলনাড়ু সরকারের তরফে আইইউএমএল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাছাই কমিটির বৈঠকের পর মোহিদিনকে থাগাইসাল থামিজার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহিদিন সামাজিক সম্প্রীতির জন্য তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন। ভারতীয় রাজনীতি সম্পর্কে গভীর উপলব্ধি প্রদর্শন করেছেন।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কে এম কাদের মোহিদিনকে থাগাইসাল থামিজার পুরস্কারে (বিশিষ্ট তামিল পুরস্কার) সম্মানিত করা হবে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সময় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মোহিদিনের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কারের অর্থ নগদ হিসেবে ১০ লক্ষ টাকা এবং একটি প্রশংসাপত্র দেওয়া হবে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ১৯৪০ সালের ৫ জানুয়ারি পুদুকোট্টাই জেলার থিরুনাল্লারে জন্মগ্রহণ করেন মোহিদিন। তাঁর বাবা মুহাম্মদ হানিফ এবং মা কাসিমিবি বিবি।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহিদিন। অসংখ্য বইও লিখেছেন তিনি। ছাত্রাবস্থায় তিনি প্রয়াত নেতা কায়েদ-ই-মিল্লাত মুহাম্মদ ইসমাইলের দ্বারা অনুপ্রাণিত হন এবং ১৯৫৬ সালে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগে যোগ দেন। তার পর থেকে তিনি ছাত্র শাখার সংগঠক, যুব শাখার সংগঠক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং বর্তমানে তামিলনাড়ুতে আইইউএমএলের রাজ্য সভাপতির পাশাপাশি দলের জাতীয় সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে রয়েছেন।আরও পড়ুন:
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স বার্তায় লিখেছেন, "আমাদের দ্রাবিড় মডেল সরকার এই বছরের থাগাইসাল থামিজার পুরষ্কার ঘোষণা করতে পেরে গর্বিত।
একজন চিন্তাবিদ যিনি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের জাতীয় সভাপতি শ্রদ্ধেয় কায়েদ-ই-মিল্লাথের সময় থেকে সামাজিক সম্প্রীতির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি শত শত শিক্ষার্থীকে স্নাতকের দিকে পরিচালিত করেছেন!"আরও পড়ুন:
প্রসঙ্গত, সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার পেয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। ২০২২ সালে থাগাইসাল থামিজার পুরষ্কারে সম্মানিত করা হয় সিপিএম নেতা আর শঙ্করাইয়া এবং আর নাল্লাকান্নু। ২০২২ সালে দ্রাবিড় কড়গম সভাপতি কে ভিরামনি দেওয়া হয় তামিলনাড়ুর বিশিষ্ট সম্মান। ২০২৪ সালে থাগাইসাল থামিজার পুরষ্কার পেয়েছিলেন টিএনসিসির প্রাক্তন সভাপতি কুমারী অনন্তন। ২০২৫ সালের থাগাইসাল থামিজার পুরষ্কারের তালিকায় যুক্ত হল আইইউএমএল জাতীয় সভাপতি মোহিদিনের নাম।