দেবশ্রী মজুমদার, রামপুরহাট: টাকা গুণে দেওয়ার নাম উনত্রিশ হাজার টাকা কেপমারি একটি রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ রামপুরহাট ডাকবাংলা পাড়ার কাছে একটি রাষ্টায়ত্ত ব‍্যাঙ্কে এই কেপমারির ঘটনা ঘটে। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঝিল্লি গ্রামের বাসিন্দা বছর একাত্তরের অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে আল্লারেখা মীর রাষ্টায়ত্ত ব‍্যাঙ্কে ৭০ হাজার টাকা তোলেন। সেই  সময় স্বতঃপ্রণোদিত ভাবে এক যুবক ওই বয়স্ক ভদ্রলোককে বলেন,  টাকা ছেঁড়া আছে।

দিন গুণে দিচ্ছি। তারপর গুণেও দেন। পরে ওই যুবক চলে যাওয়ার পর দেখা যায় ৭০ হাজারের মধ্যে একচল্লিশ হাজার পড়ে আছে। বাকি উনত্রিশ হাজার নেই।
এর পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত  শুরু হয়।

ওই ব‍্যাঙ্কের মানেজার রণদীপ চক্রবর্তী বলেন,  এই পুজোর মরশুমে ভিড় বেশি। পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশকে বলেছি আরও পুলিশ মোতায়েন করতে।