পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবানের যুগ্ম প্রতিষ্ঠাতা মোল্লা বারাদর এবার নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন।এই বিষয়ে খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা।

জানা যাচ্ছে বারাদারের সঙ্গে এই সরকারের উচ্চপদে আসীন হতে চলেছেন তালিবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ছেলে মুহাম্মদ ইয়াকুব এবং শের মুহাম্মদ আব্বাস  স্টানিকজাই।

তালিবান শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই কাবুলে উপস্থিত হয়েছেন।

সেখানে এখন নতুন সরকারের প্রতিনিধিদের নাম ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি।

গত ১৭ আগস্ট কাবুলে ফেরেন বারাদার।সেদিন কান্দাহারে প্রত্যাবর্তনের পর সহ তালিবানরা তাঁকে বীরের মর্যাদা দিয়ে অভ্যর্থনা জানান। ৫৩ বছর বয়সী বারাদার তালিবান  সংগঠিত হওয়ার সময় প্রাক্তন  প্রধান কমান্ডার মোল্লা  মুহাম্মদ ওমরের অধীনে ডেপুটি কমান্ডারের দায়িত্বে নিযুক্ত ছিলেন।