পুবের কলম প্রতিবেদক:  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন  উপাচার্য অচিন্ত্য সাহাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি স্মারকলিপি জমা দিল ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন বা এসআইও। দীর্ঘ প্রায় তিন মাস মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় ছিল। বিভিন্ন লড়াই, আন্দোলনের পর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন  উপাচার্য নিযুক্ত হয়েছেন অধ্যাপক অচিন্ত্য সাহা।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপদান করা,  জেলার মধ্যে অবস্থিত ২৬ টি কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা,  নতুন শিক্ষাবর্ষের জন্য পিজি কোর্সে ভর্তি অবিলম্বে শুরু করা,  পূর্ববর্তী পরীক্ষার ফলাফল অবিলম্বে প্রকাশ সহ একাধিক দাবিতে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

  উপাচার্য অচিন্ত্য সাহা এসআইও-র প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা এসআইও এবং স্টুডেন্ট ইউনিটি’র

উল্লেখ্য, অচিন্ত্য সাহা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ও পরীক্ষা নিয়ামক (এক্সাম কন্ট্রোলার) নিয়োগ করেন। বুধবার থেকে রেজিস্টার ও এক্সাম কন্ট্রোলার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন যথাক্রমে অধ্যাপক মিজানুর হক এবং অধ্যাপক বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

এসআইও-র প্রতিনিধিরা তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে শামিল ছিলেন সংগঠনের রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক রাসেল কাইজার, রাজ্য শিক্ষা সম্পাদক মুরসালীন ইসলাম,  জেলা শিক্ষাঙ্গন সম্পাদক আবু রাইহান, প্রাক্তন জেলা শিক্ষাঙ্গন সম্পাদক সাহেব আলি, এসআইও মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ইউনিটের আবদুর রহমান, সংগঠনের জেলা সভাপতি তৌসিফ আহমেদ ফয়সাল প্রমুখ।

একই সঙ্গে এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিটির (ছাত্র ঐক্য) পক্ষ থেকে উপাচার্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু দাবি দাওয়া জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।  তাঁদের দাবির মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের চতুর্থ এবং দ্বিতীয় সেমিস্টারের ফলাফল দ্রুত বের করতে হবে। ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। সমস্ত বিভাগে স্থায়ী অধ্যাপক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ নিজস্ব পরিকাঠামো, বিল্ডিং নির্মাণ সহ গবেষণামূলক পঠনপাঠন শুরু করতে হবে।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাকিম মোল্লা, গোলাম রসুল, ইমরান সেখ।