পুবের কলম, ওয়েবডেস্ক: ২৩ জানুয়ারি নেতাজির ১২৬ তম জন্মদিবসে সামনে রেখে আজ আন্দামান-নিকোবরের ভার্চুয়ালি ২১ টি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরম বীর চক্র সম্মান প্রাপকদের নামে এই ২১টি দ্বীপের নামকরণ করেন প্রধানমন্ত্রী। অমিত শাহ বলেন, পরম বীর চক্র বিজেতাদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপের নামকরণ তিন বাহিনীর সেনাকে উৎসাহিত করবে।
আরও পড়ুন:
অমিত শাহ বলেন, মোদি এ দিন নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেল উন্মোচন করেছেন।
মোদি জি সরকারে আসার পর ২০১৫ সাল থেকে সেনা জওয়ানদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আনা হয়েছে এক দেশ, এক পেনশন স্কিম নিয়ে আসা হয়েছে। আমাদের গোটা প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করে তোলার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। অমিত শাহ আক্ষেপ করে বলেয় নেতাজিকে ভুলে যাওয়ার প্রয়াস অনেক চালানো হয়েছে।আরও পড়ুন:
অমিত শাহ বলেন, এই নামকরণের দিনেই সুভাষ মার্গের ঘোষণা করা হচ্ছে।
এর থেকে ভালো দিন আমরা পাব না। কারণ দেশের স্বাধীনতার ইতিহাসে নেতাজি ধ্রুব তারার মতো চমকাতে থাকুক। আজ আমার মতো অনেকেই মনে করেন, এটা সেলুলার জেল নয়। স্বাধীনতার লড়াইয়ের একটি বড় তীর্থস্থান। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী মোদির শক্তিশালী নেতৃত্বে গৃহীত সমস্ত সিদ্ধান্ত অবশ্যই স্বীকার করে এবং প্রশংসা করে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা অংশ ছিল।