পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা কালে রাজ্যের পর্যটন ব্যবস্থা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। উত্তরবঙ্গের পর্যটনও চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত। এমত পরিস্থিতিতে পর্যটকদের উত্তরবঙ্গমুখী করতে কিছু পরিকল্পনা নিল রাজ্য পর্যটন দফতর।
আরও পড়ুন:
আলিপুরদুয়ার থেকে বাস পৌঁছে যাবে ভুটান সীমান্তের লাগোয়া জয়গাঁতে।
এই বাস পরিষেবা চালু করতে যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। পর্যটন প্রসারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আরও পড়ুন:
সিদ্ধান্ত অনুযায়ী ভুটানের সীমান্তঘেঁষা জয়গাঁ-আলিপুরদুয়ার ও জয়গাঁ-শিলিগুড়ি রুটে বাস চালু করা হবে। পরবর্তীতে জয়গাঁ-কলকাতা রুটেও কয়েকটি বাস চালুর পরিকল্পনা রয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষের।