কুয়েত, ১৭ ডিসেম্বর: কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহের ইন্তেকালের পরই নতুন আমিরের নাম ঘোষণা করল কুয়েত মন্ত্রিসভা। নতুন ক্রাউন প্রিন্স তথা আমিরের দায়িত্ব দেওয়া হল শেখ মিশাল আল-আহমাদ আল জাবের আল সাবাহকে। শেখ নওয়াফের মৃত্যুর পর ক্রাউন প্রিন্সের সিংহাসনে বসলেন ৮৩ বছর বয়সী শেখ মিশাল।
আরও পড়ুন:
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী ইসা আল কান্দারি এক বিবৃতিতে বলেছেন, সংবিধান এবং ১৯৬৪ সালের আইনের ৪ নম্বর ধারার ৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন প্রিন্সের নাম ঘোষণা করেছে মন্ত্রিসভা। এছাড়াও, দেশের ১৬ তম আমির শেখ নওয়াফের মৃত্যুর স্মরণে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন:
১৬ ডিসেম্বর শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশকিছু দিন থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবারই কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। এর আগে দেশটির শাসক ছিলেন শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ (৯১)। তিনি ছিলেন শেখ নওয়াফের সৎ ভাই। ১৯৩৭ সালে জন্মেছিলেন শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। শেখ নওয়াফ ছিলেন শেখ আহমদ আল-জাবের আল-সাবাহ-র পঞ্চম পুত্র।
১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত শেখ আহমদই কুয়েতের আমির ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে কুয়েতের হাওয়ালি প্রদেশের শাসক হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন শেখ নওয়াফ।আরও পড়ুন:
১৬ তম আমির শেখ নওয়াফের মৃত্যুর পর প্রিন্সের মসনদে কে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। খবরের শিরোনামে উঠে আসে শেখ মিশাল আল আহমাদ আল জাবেরের নাম। ৮৩ বছর বয়সী শেখ মিশাল কুয়েতের শাসক হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন। অবশেষে রবিবারই শেখ মেশালের নামে শিলমোহর দিল কুয়েত মন্ত্রিসভা।