পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতারণার নয়া টেকনিক! কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পকে সামনে রেখে একদল দুবৃত্ত সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে পথে নেমেছে। প্রতারণা চক্রটি খুব স্মার্টভাবে কাজ করছে। এই দুবৃত্তদের কাছে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের স্ট্যাম দেওয়া একটি লেটার হেড।
গৃহস্থ বাড়িতে গিয়ে তাদের প্রথম কথা, 'আমরা কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প থেকে আসছি। এরপরেই তাদের বক্তব্য, আপনাদের পরিচয়পত্র দেখান। আমরা আপনাদের ছবি ও আঙুলের ছাপ নেব। এই সমস্ত দুবৃত্তদের কাছে রয়েছে ল্যাপটপ, বায়োমেট্রিক মেশিন, এমনকি সরকারি নামের তালিকা। এই সমস্ত কিছু দেখিয়ে মানুষের কাছ থেকে আরও নথি চাওয়া হচ্ছে। কিন্তু সমস্তটাই ফাঁদ।আরও পড়ুন:

সরকারের তরফ থেকে প্রতিটি ঘরের সদস্য, ফ্ল্যাট সহ সমস্ত স্তরের সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিষেবা সমবায় জমি এবং গ্রুপ হাউজিং সোসাইটি লিমিটেড এই বিষয় গত ২৬ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, এই ধরনের পরিস্থিতির শিকার হলে অবিলম্বে পুলিশকে জানাতে।