পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের ২ দিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে বাইক চলাচলের ওপরে রাশ টেনেছিল নির্বাচন কমিশন। বাইকে বিধিনিষেধ নিয়ে নির্বাচন কমিশনের জারি করা সেই নির্দেশিকা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও পূর্বের নির্দেশিকা খারিজ করে জানিয়ে দিয়েছেন, ভোটের ৪৮ ঘণ্টা নয়, ১২ ঘণ্টা আগে থেকে বাইকে বিধি নিষেধ থাকবে। তবে জরুরি ক্ষেত্রে যাত্রী নিয়ে যাওয়া যাবে।
আরও পড়ুন:
হাইকোর্ট আরও জানিয়েছে, ভোটের দিন পরিবার নিয়ে বাইকে করে ভোট দিতে পারবেন ভোটাররা।
এছাড়াও, অ্যাপ নির্ভর বাইক, ডেলিভারি কর্মী, বা অফিসগামী ব্যক্তিদের ক্ষেত্রেও বাইকে ছাড় দিয়েছে হাইকোর্ট। এদিন মামলায় বাইক-বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর ভর্ৎসনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। বিচারপতি বলেছিলেন, -’নির্বাচন কমিশনের ক্ষমতা আছে বলে যা খুশি করা যায় না। আপনারা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। ভোটের ৩ দিন আগে থেকে বাইকে এই নিষেধাজ্ঞা জারি করা হল কেন?’ শুক্রবার তা হলফনামা দিয়েছে নির্বাচন কমিশন।আরও পড়ুন:
এদিন হাইকোর্টে জাতীয় নির্বাচন কমিশনের এর আইনজীবী বলেন, ‘অনবরত অভিযোগ আসছে, বাইক চড়ে এসে হুমকি দেওযা হচ্ছে। বাইকে করে পালিয়ে যাওয়া, নাকা তল্লাশির এলাকা এড়িয়ে যাওয়া সহজ’।আরও বলা হয়, ‘যে ব্যক্তি বাইকের পিছনে বসে থাকে সেই অপরাধ বেশি করে থাকে। আইনের কোন ধারায় আপনারা এই বিজ্ঞপ্তি জারি করেছেন?
’ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন , ‘যাঁরা কাজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন তাদের ছাড় দেওয়া হয়েছে’ । ‘কিন্তু যাঁরা সাধারণ শ্রমিক তারা পরিচয়পত্র কোথায় পাবেন?’ না দেখালে তো আপনারা ছাড় দেবেন না,’ মন্তব্য করেছিলেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। অবশেষে বাইকে বিধিনিষেধ কিছুটা শিথিল করল হাইকোর্ট।