পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২২ সালের ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হতে পারে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস। স্কুল শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন:
ওমিক্রন আতঙ্কের মধ্যেই পুরো দস্তুর স্কুল শুরু করার কথা ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
ইতিমধ্যেই রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন আতঙ্ক।ব্রিটেন থেকে আগত এক তরুণী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ছড়িয়েছে আতঙ্ক।
ইত্যিমধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস শুরু হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে।আরও পড়ুন:
এর পাশাপাশি রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে।অনলাইনে ক্লাস হলেও অনেক প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারেনি। দেখা গিয়েছে গ্রামাঞ্চলে পড়ুয়াদের মধ্যে ইন্টারনেট ও স্মার্টফোন সহজলভ্য না হওয়ার জন্য বেড়েছে স্কুল ছুটের সংখ্যা।
আরও পড়ুন:
এই পরিস্থিতি বেশিদিন চললে ক্ষতি হবে আরও।
তাই জানুয়ারি মাস থেকেই সব শ্রেণির পঠন পাঠন শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের জানিয়েছে এই নিয়ে তারা পরিকল্পনা শুরু করে দিয়েছে। স্কুল খুললে কীভাবে পড়াশোনা এগোনো হবে। তাঁরা জানিয়েছেন স্কুল খুললেই পড়ুয়াদের আগের দুই ক্লাসের পড়া ঝালিয়ে নেওয়া হবে৷ অর্থাৎ অষ্টম শ্রেণির পড়ুয়াদের প্রথম একশো দিন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠক্রম পড়ানো হবে৷ এর জন্য আলাদা বই দেওয়া হবে৷ একশো দিন পর হবে পরীক্ষা৷ তার পর যে ক্লাসে তারা পড়ে সেই ক্লাসের সিলেবাস দেওয়া হবে৷আরও পড়ুন:
এইভাবেই পড়ুয়াদের ফের ফেরানো হবে মূল পাঠক্রমের মূল স্রোতে। গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথায় যেমন বেড়েছে স্কুলছুটের সংখ্যা, তেমন বেড়েছে নাবালিকা বিবাহের প্রবণতা। তাই পড়ুয়াদের স্কুলের লেখাপড়ার মূলস্রোতে ফেরানোটা অবিলম্বে দরকার বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।( file picture)