পুবের কলম প্রতিবেদকঃ ২০২৪ সালের ভোটার তালিকা প্রকাশ পেয়েছে সোমবার। ওই তালিকা অনুযায়ী, রাজ্যে বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা। সোমবার প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ৭,৫৮,৩৭,৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১,৩৩,৯৩৬ জন।
আরও পড়ুন:
এছাড়াও ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা হলো ১৫,৩১,৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫,৬৩,৫২১ জন পুরুষ, ৫,৭০,৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি, এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩,৮৫,৩০,৯৮১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩,৭৩,০৪,৯৬০জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮৩৭জন।
আরও পড়ুন:
উল্লেখ্য, এবারের ভোটার তালিকা থেকে মৃত ভোটারের সংখ্যার ওপর প্রথম থেকেই গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
সেই অনুযায়ী, মৃত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৭,৭৫৭জন। সবমিলিয়ে ২০২৪ সালে ৪,৫১,৭০৬ জন ভোটার বেড়েছে এই রাজ্যে। তবে লক্ষণীয় বিষয় একটাই, এই প্রথমবার রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা।আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রতিবছর ভোটার তালিকা ৫ জানুয়ারি প্রকাশ পেলেও এবছর নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়ার পর নিখুঁতভাবে তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আরো সময় দরকার হয়। সে কারণেই ২০২৪ সালে ভোটার তালিকা প্রকাশ পেল ২২ জানুয়ারি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের এই ভোটার তালিকা একশো শতাংশই নির্ভুল।