অসমে ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতা থেকে মিজোরামের আইজলগামী সাইরং এক্সপ্রেস (১৩১২৫)। বুধবার সকালে কামরূপ জেলার দিগারু স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন-সহ মোট ছ’টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে বাংলারও বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ফলে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে তাঁদের পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে। যাত্রীদের বর্তমান অবস্থা এবং তাঁদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে ইতিমধ্যেই একাধিক স্টেশনে হেল্প ডেস্ক চালু করেছে রেল।

শিয়ালদহ স্টেশনের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জংশন, অসমের গুয়াহাটি ও লামডিং স্টেশনেও হেল্প ডেস্ক খোলা হয়েছে।

সেখানে রেলকর্মীরা যাত্রীদের পরিজনদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছেন।

হেল্পলাইন নম্বরগুলি:

শিয়ালদহ স্টেশন:

- ০৩৩-২৩৮৩ ৩৩২৬
- ০৩৩-২৩৫০ ৯৬৪৩

আলিপুরদুয়ার জংশন:

- ৯০০২০৫২৯৫৭
- ৯০৪৬২২৬৬৩৫
- ০৩৫৬৪ ২৫৩৪৯৮ (১০৭২)
- ০৩৫৬৪ ২৭০৮৭০ (১০৭২)
- ০৩৫৬৪ ২৭০৮৭১ (১০৭২)
- ০৩৫৬৪ ২৫২৪৯৮ (১০৭২)

লামডিং:

- ০৩৭৬৪ ২৬৩৮৫৮
- ০৩৭৬৪ ২৬৫৯৫৮
- ০৩৭৬৪ ২৬৩৮৩১

সিকিউরিটি হেল্পলাইন:

- ০৩৬৭৪ ২৬৩২৬৮
- ০৩৭৬৪ ২৬৫৯৪৯
- ০৩৬৭৪ ২৬৫৯৫০

গুয়াহাটি:

- ০৩৬১ ২৭৩১৬২১
- ০৩৬১ ২৭৩১৬২২
- ০৩৬১ ২৭৩১৬২৩

রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এদিন দুপুরে শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন অসমের উদ্দেশে রওনা হওয়ার কথা। দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে আপাতত রেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার, তাঁদের চিকিৎসা এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া।