পুবের কলম, ওয়েবডেস্ক: কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কথা বলার অপরাধে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনা লিঙ্গভিত্তিক কুসংস্কার এবং তা স্ত্রীর ওপর মানসিক নিষ্ঠুরতার সমান—এক মামলার শুনানিতে এমন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। বোকারোর বোড়মো পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এক স্বামীর দায়ের করা বিবাহবিচ্ছেদের আপিল মামলা খারিজ করার সময় এই মন্তব্য করেছে আদালত।
আরও পড়ুন:
ঝাড়খণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম এস সোনাক এবং বিচারপতি মনোজ প্রসাদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিন্দু বিবাহ আইনের অধীনে ‘নিষ্ঠুরতা’ শারীরিক বা মানসিক হতে পারে, তবে তা এমন পর্যায়ের হতে হবে যাতে বৈবাহিক জীবন বজায় রাখা অসম্ভব হয়ে ওঠে।
আরও পড়ুন:
মামলার বয়ান অনুযায়ী, ওই স্বামী তাঁর বিবাহবিচ্ছেদের আবেদনে অভিযোগ করেছিলেন যে, তাঁর স্ত্রী তাঁরই মোবাইল ফোন ব্যবহার করে এক অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলতেন এবং পরকীয়ায় লিপ্ত ছিলেন।
আরও পড়ুন:
উচ্চ আদালত এই যুক্তিকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে রায়ে উল্লেখ করে, "স্বামীর মূল অভিযোগই শুরু হয়েছে এই দাবি দিয়ে যে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে এবং তিনি অন্য পুরুষের সঙ্গে ফোনে কথা বলতেন। আদালতের মতে, এগুলি খাঁটি লিঙ্গভিত্তিক কুসংস্কারের নিদর্শন—যেখানে কোনো নারী কেবল অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বললেই বা বন্ধুত্বের সম্পর্ক রাখলেই তাঁর বিরুদ্ধে পরকীয়া বা ব্যভিচারের অভিযোগ তুলে দেওয়া হয়। আমাদের মতে, স্ত্রীর বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা নিজেই স্ত্রীর ওপর এক ধরনের নির্মমতা বা নিষ্ঠুরতা।"