ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালালে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিবর্তে বর্তমান কৌশল বজায় রাখার পক্ষেই বেশি আগ্রহী বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে এক ফোনালাপে এ কথা বলেন ট্রাম্প।
আরও পড়ুন:
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
যদিও প্রকাশ্যে তেহরান সেই আগ্রহের কথা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, “আমরা ভেনেজুয়েলা জয় করেছি এবং ইরানকেও জয় করেছি। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছি। তাদের নেতাদেরও নির্মূল করেছি।”
আরও পড়ুন:
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “তারা একটি চুক্তি করতে চায়। তারা তা জানে, কিন্তু প্রকাশ্যে স্বীকার করছে না।”
ইরানের পারমাণবিক স্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর কথায়, ইরান সেখানে নতুন করে কোনও কার্যক্রম শুরু করলে যুক্তরাষ্ট্রকে আবারও হামলা চালাতে হতে পারে।
আরও পড়ুন:
অন্যদিকে, উপসাগরীয় দেশগুলোর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন ও কুয়েতের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এসব দেশ নতুন করে বড় ধরনের হামলার পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখার পক্ষপাতী।
আরও পড়ুন:
ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট দেশগুলো মনে করে, নতুন করে হামলা হলে তা আগের অভিযানের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে।