ইনামুল হক, বসিরহাট: বসিরহাটের পানিগোবরা দরবার শরীফের পীরে কামেল ওস্তাদুল হোফফাজ শাহ সুফি আব্দুল আজিজ রহ. এর রুহানি দোওয়াপ্রাপ্ত আজিজিয়া জিয়াউলিয়া বালিকা এতিমখানায় শাদি মোবারক অনুষ্ঠানে চারজন উপযুক্ত কন্যাকে বিয়ের ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার। নাজাত এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় এদিন এতিম কন্যা তাজিনা খাতুন, ফেরদৌসী খাতুন, ইসমোতরা খাতুন ও উম্মে সালমা খাতুনদের সঙ্গে যথাক্রমে মোহাম্মদ শাহিনুর লস্কর, মোহাম্মদ আমিরুল আলি মন্ডল, মোহাম্মদ আল আমিন মন্ডল ও মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডলদের শাদী মোবারকে চার হাত এক করে দিয়ে ধোওয়া করেন প্রতিষ্ঠানের সম্পাদক পীরজাদা মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ইমাম প্রতিনিধি ও আজিজিয়া ফাউন্ডেশন এর সম্পাদক মাওলানা হাসানুজ্জামান সাহেব, মাওলানা আমিনুল আম্বিয়া, মাওলানা তাসিম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবী হাজী মোজাম্মেল হক, বিশেষ পৃষ্ঠপোষক হাজী ওজিফার রহমান, বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিনহাজুল ইসলাম বাবুয়া, প্রতিষ্ঠানের সভাপতি নাসির আলী হালদার হ এতিমখানার কর্মকর্তারা। মাওলানা মাসুম বিল্লাহ সাহেব বলেন, এতিম কন্যাদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র সহ উপযুক্ত বয়সে শিক্ষা সমাপনান্তে তাদের বিবাহের ব্যবস্থা করে থাকে। দাম্পত্য জীবনে সংসার নির্বাহের জন্য উপযুক্ত পাত্রের সঙ্গে তাদের যেমন নির্বাচন করে দেওয়া হয় তেমনি প্রত্যেক কন্যাকে হস্তশিল্প প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের কর্মোপযোগী করে গড়ে তোলা হয়।
এপর্যন্ত সতেরোটি এতিম কন্যাকে যথোপযুক্ত শিক্ষাদানের পর তাদের শরীয়তি নিয়ম এবং মুসলিম আইন মেনে বিবাহ সম্পাদন করা হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ও মাটিয়া থানার মুসলিম বিবাহ রেজিস্ট্রার ও কাজী মাওলানা হাসানুজ্জামান। এদিন প্রত্যেক দম্পতিকে তাদের ঘর গৃহস্থালির খাট, তোষক, বালিশ, টেবিল ফ্যান, ড্রেসিং টেবিল সহ হাত ঘড়ি, কন্যাদের বোরখাসহ অলংকার ইত্যাদি দেওয়া হয়। প্রত্যেক পাত্র-পাত্রীপক্ষের আত্মীয়-স্বজনরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের যথারীতি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১১০ জন বালিকা আবাসিকভাবে থেকে আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা পেয়ে থাকে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী শিল্পপতি মোস্তাক হোসেন এই প্রতিষ্ঠানের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন।পানিগোবরা এতিমখানায় ৪ এতিম কন্যার শাদি মোবারক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১২:৫৬
আরও খবর
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নবাব সিরাজউদৌলার স্মৃতিতে সাহিত্য পরিষদ গঠন রেজিনগরে
নবাব সিরাজউদৌলার স্মৃতিতে সাহিত্য পরিষদ গঠন রেজিনগরে
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা