আইভি আদক, হাওড়া: বেলুড় ভোটবাগানে ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ। ওই ঘটনায় আহত হন কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, এইচ কে চ্যাটার্জি লেনে একটি বাড়ির ছাদ ভেঙে মোট পাঁচ জন আহত হন। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে।
বাড়ির দোতলায় সে সময় চারজন ছিলেন।আরও পড়ুন:
আচমকাই হুড়মুড়িয়ে ছাদ ভেঙে নিচে পড়ে যায়। তবে আহতেরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান। দীর্ঘদিন ধরে এই বাড়িটি বেহাল অবস্থায় ছিল।
বাড়ির মালিককে বলেও কোনওরকম সারানোর কাজ হয়নি বলে অভিযোগ।আরও পড়ুন:
এদিন ভেঙে পড়ে বাড়িটি। অল্পের জন্য বড়সড় ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। বিপজ্জনক বাড়ি বলে বাড়িটিতে নোটিশ ঝুলিয়ে দিয়েছে বালি পুরসভা।