আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন পীযূষকান্তি বিশ্বাস। ঘাসফুলে যোগদানের মাত্র পাঁচদিনের মধ্যেই পেশায় আইনজীবী এই নেতাকে বেছে নেওয়া হল। রবিবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য গত বুধবার নয়াদিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাড়িতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পীযূষকান্তি বিশ্বাস সহ আরও পাঁচজন যোগদেন তৃণমূলে।একসময়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন পীযূষকান্তি বিশ্বাস।
২০২৩ এর ফেব্রুয়ারিতে ত্রিপুরা বিধানসভার ভোট। তার আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতে বিধানসভা নির্বাচনে দলের লড়াইয়ের ভিত্তিটা আরও শক্ত হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।আরও পড়ুন:
যোগদানের সময়ে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা রাজ্যসভার সংসদ সদস্য সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে ত্রিপুরা তৃণমূলের সভাপতি ছিলেন সুবল ভৌমিক। তিনি বিজেপিতে যোগ দেওয়ায় এই পদটি শূন্য হয়।
সেখানেই এবার দায়িত্বে এলেন পীযূষকান্তি।আরও পড়ুন:
আগামী বছর ২০২৩ এ ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন। উত্তরপূর্বাঞ্চলের এই দুটি রাজ্যর ভোটকে আপাতত পাখির চোখ করেই এগোচ্ছে তৃণমূল। ত্রিপুরা এবং মেঘালয়তে ভালো ফল করা ঘাসফুল শিবিরের অন্যতম লক্ষ্য। তাই এখন থেকেই সাজানো হচ্ছে রণকৌশল। এমনকি তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এই দুই রাজ্যে সফরে যাওয়ার কথা।
আরও পড়ুন: