১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সাইপ্রাস সফরে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব ম্যাকারিওস থ্রি’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মান দুই দেশের বন্ধুত্বকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সাইপ্রাস সফর।

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস এই সম্মান প্রদান করেছেন মোদিকে। সোমবার এই সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, ‘এই সম্মান কেবল আমার স্বীকৃতি নয়। এটি ১.৪ বিলিয়ন ভারতীয়ের জন্য একটি সম্মান। এটি তাঁদের শক্তি এবং আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাঞ্জলি।’ এমনকি এটি ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং বসুধৈব কুটুম্বকমের দর্শনেরও প্রতিনিধিত্ব করে বলে উল্লেখ করেন মোদি।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি এই পুরস্কার ভারত ও সাইপ্রাসের মধ্যে বন্ধুত্ব এবং দুই দেশের মূল্যবোধ ও পারস্পরিক বোঝাপড়ার প্রতি উৎসর্গ করছি। সমস্ত ভারতীয়ের পক্ষ থেকে অত্যন্ত বিনয় এবং কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এটি শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি দুই দেশের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।’

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতির পরবর্তী সময়ে এই প্রথম বিদেশ সফরে গিয়েছেন মোদি। তাঁর পাঁচদিনের ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে ভূমধ্যসাগরীয় দেশ সাইপ্রাসে রয়েছেন তিনি। গত দুই দশকেরও বেশি সময় পর দ্বীপরাষ্ট্রটিতে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন। এরপর সেখান থেকে জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডায় যাবেন তিনি। শেষে যাবেন ক্রোয়েশিয়াতে।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

সর্বধিক পাঠিত

গাজায় শান্তি ফেরাতে বড় পদক্ষেপ: ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি ইন্দোনেশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি

আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার