পুবের কলম ওয়েবডেস্কঃ জোট ত্যাগ করেছে ব্রিটেন। এবার সেই পথে হাঁটতে পারে পোল্যান্ডও। সম্প্রতি ইইউ ও ইউরোপীয় আদালতের বেশকিছু আইন ও নিয়ম নিয়ে পোল্যান্ডে বিরোধ তৈরি হয়েছে। পোল্যান্ডের আদালত এক রায়ে বলেছে– ইউরোপীয় ইউনিয়নের মূল চুক্তির কিছু ধারার সাথে পলিশ আইনের কোনও সামঞ্জস্য নেই।
এই রাযেüর মাধ্যমে পোল্যান্ডের সর্বোচ্চ আদালত ইউরোপীয় আইন এবং ইউরোপীয় আদালতকে প্রত্যাখ্যান করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।আরও পড়ুন:
মানবাধিকার বা সমকামী অধিকারের মতো কিছু ইস্যুতে পোল্যান্ডের সঙ্গে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল ইইউয়ের। সেই বিরোধে এবার নতুন মাত্রা যোগ হল। যেসব মৌলিক নীতি ইউরোপীয় জোটের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয তাকে চ্যালেঞ্জ জানিয়েছে পলিশ প্রধানমন্ত্রী মোরাভিয়েস্কির সরকার।
এর ফলে– ব্রিটেনের মতো পোল্যান্ডও ইউরোপীয় জোট থেকে বেরিয়ে যেতে পারে বলে।আরও পড়ুন:
ব্রেক্সিটের পর হতে পারে ’পোলেক্সিট’। পলিশ আদালতের রাযেüর পর ফ্রান্স বলছে– ইইউ জোট থেকে পোল্যান্ডের প্রস্থান এখন ’সত্যিকারের একটি ঝুঁকি’। এদিকে– ইউরোপীয় কমিশন হুঁশিয়ারি দিয়ে বলেছে– পোল্যান্ডের বিরুদ্ধে তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। কমিশনের প্রেসিডেন্ট উরসুলার কথায়– ’পলিশ নাগরিকদের সুযোগ সুবিধা রক্ষার চেষ্টা করে যাবে ইউরোপীয় জোট।’