আইভি আদক, হাওড়া: বুধবার রাতের লরি দুর্ঘটনায় জখম পুলিশ কর্মীর মৃত্যু হলো। বুধবার হাওড়ার শিবপুরের ব্যাতাইতলায় ওই দুর্ঘটনা ঘটে। জখম পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর।
আরও পড়ুন:
শিবপুর পুলিশ লাইনে তিনি কর্মরত ছিলেন। লরিটি তাঁর বাঁ পায়ের উপর দিয়ে চলে যায়।বুধবার রাতে হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা ফাঁড়ির কাছে ওই পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, লরিটি হাওড়ার দিক থেকে ব্যাতাইতলা ফাঁড়ির দিকে যাচ্ছিল।
সেই সময় বৃষ্টি ভেজা রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির পায়ের উপরে লরির দুটি চাকা উঠে যায়।আরও পড়ুন:
মারাত্মক জখম ওই পুলিশ কর্মীকে স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।