পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থান থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি। তার পাশে দেখা গিয়েছে পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কাকে। রায়বেরিলি লোকসভা কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াতে পারে বলে জল্পনা তুঙ্গে। এই বিষয় কংগ্রেস দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সোনিয়া গান্ধির শুক্রবার রায়বেরিলি নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন:
৭৭ বছর বয়সী বর্ষীয়ান নেত্রী তাঁর আবেগঘন বার্তায় বলেন, 'আমি বলতে গর্বিত অনুভব করি যে, আমি আজ যা কিছু আছি তা আপনাদের কারণেই, আপনাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে সব সময় সেরা কাজটি করার চেষ্টা করেছি। এখন স্বাস্থ্য এবং বয়সের কারণে আমি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। আপনারা সবাই আমার পরিবারের সঙ্গে থাকবেন। এই সিদ্ধান্তের পরে, আমি সরাসরি আপনাদের সেবা করার সুযোগ পাব না, কিন্তু আমার হৃদয় এবং আত্মা সবসময় আপনাদের সঙ্গে রয়েছে। আমি আশা রাখি যে, যেভাবে অতীতে ছিলেন, ভবিষ্যতেও আপনারা আমার পরিবারের পাশে থাকবেন।
আমার দিল্লির পরিবার আপনাদের ছাড়া অসম্পূর্ণ।আরও পড়ুন:
আমি যখন রায়বেরিলিতে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করি, তখনই আমার পরিবার সম্পূর্ণ হয়। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে সৌভাগ্য হিসেবে এই বন্ধনগুলো পেয়েছি। রায়বেরেলি স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে আমার শ্বশুর ফিরোজ গান্ধিকে লোকসভায় পাঠায়।
এর পরে, আপনারা আমার শাশুড়ি ইন্দিরা গান্ধিকে গ্রহণ করেছিলেন। জীবনের অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যেও এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। স্বামী-শাশুড়িকে হারানোর পরে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকেও গ্রহণ করেছেন।'আরও পড়ুন:
রাজস্থান থেকে রাজ্যসভা আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার একদিন পরে হিন্দিতে ভোটারদের উদ্দেশে বার্তাটি দেন সোনিয়া গান্ধি। উল্লেখ্য, রাজ্যসভা থেকে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া গান্ধি। ১৯৬৪ সালের আগস্ট থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি।