পুবের কলম ওয়েবডেস্ক: ‘ইতিহাস কে ধরে রাখতে হবে’ বৃহস্পতিবার এই বার্তা দিল কলকাতা হাইকোর্ট।’ মুর্শিদাবাদের নবাবের সম্পত্তি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। তা এক ঐতিহাসিক নিদর্শন। অথচ সে সব সংরক্ষণে কোনও উদ্যোগই নেই!’ এ দিন কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় হেরিটেজ কমিশনকে তোপ দাগলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন মহাবলীপুরম, কন্যাকুমারীর বিবেকানন্দ রক সংরক্ষণের কথা মনে করান। রাজ্যকে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান জানাতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
এর পাশাপাশি আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই মামলায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চ আদালতের তরফে। আদালত সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের নবাবের শেষ স্মৃতি বাঁচানো যায় মহাবলিপুরম শিক্ষা নিয়ে। এ রাজ্যে হেরিটেজ কমিশনের কোনও উদ্যোগ নেই। নিষ্ক্রিয় হয়ে রয়েছে কমিশন। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় রাজ্যকে এমনই পরামর্শ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে। প্রধান বিচারপতির প্রশ্ন, ‘রাইটার্স বিল্ডিং নিয়ে কি রেকমেন্ড করেছেন?’ ইতিহাস সংরক্ষণ নিয়ে কমিশন প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, ‘হেরিটেজের জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে। যেকোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় করে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না। দুটি রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। এ রাজ্য তার মধ্যে একটা। অথচ সে-বিষয়ে কারও উদ্যোগ নেই।’ রাজ্য সরকারি আইনজীবীর দাবি, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৮ সালে বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি নষ্ট করে ফেলেছিল। মাত্র ৯ বিঘা জমি ছিল। তাও ভাগীরথীর ভাঙনে চলে যাচ্ছে। আমাকে এই বিষয়ে আরও সময় দেওয়া হোক।’ প্রধান বিচারপতি বলেন, ‘ইতিহাস যেটুকু আছে, সেটা রক্ষা না করলে ৯ বিঘাও থাকবে না। মহাবলিপুরমের কথা শুনেছেন? কন্যাকুমারীতে দেখেছেন স্বামী বিবেকানন্দ রককে কীভাবে সংরক্ষণ করা হয়েছে? সেখানে ব্রিজ তৈরি করা হয়েছে।’ আগামী সপ্তাহে ফের শুনানি রয়েছে এই মামলার।আরও খবর
সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
ট্রাইব্যুনালের কাজ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
ট্রাইব্যুনালের কাজ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
"পুলিশ মামলা যখন রুজু করেছে তখন তদন্ত হবেই", জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট
"পুলিশ মামলা যখন রুজু করেছে তখন তদন্ত হবেই", জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট
কুরবানির ঈদে ছাড় চেয়ে মামলাঃ রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
কুরবানির ঈদে ছাড় চেয়ে মামলাঃ রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ