উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : পুলিশ প্রশাসনের উদ্যোগে জাঁকজকম ভাবে থানা চত্বরে সরস্বতী পুজো এবং তাঁর পাশাপাশি এলাকার মেধাবী পড়ুয়াদের পড়াশোনা সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর মতন কাজ করলো বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল। তারই উদ্যোগে বুধবার জয়নগর থানায় সরস্বতী পুজো উপলক্ষে এলাকার ২৫ জন মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।

জয়নগর থানার উদ্যোগে মেধাবী পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী প্রদান

এদিন এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী,বারুইপুর SDPO অতীশ বিশ্বাস,বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, এস আই উওম ঘোষ,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক সহ আরও অনেকে।

জয়নগর থানার উদ্যোগে মেধাবী পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী প্রদান

এদিন সাংসদ প্রতিমা মন্ডল বলেন, আমি জয়নগর লোকসভা কেন্দ্র থেকে দশ বছর প্রতিনিধি আছি।

এই প্রথম দেখলাম কোনো থানাতে সরস্বতী পূজো হচ্ছে ও তাঁর পাশাপাশি পড়ুয়াদের পাশে এগিয়ে এলো পুলিশ।ধন্যবাদ জয়নগর থানার পুলিশ প্রশাসনকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য।

বিধায়ক বিভাস সরদার বলেন,মানবিক সরকারের মানবিক মুখ পুলিশ। তাদের এই ধরনের উদ্যোগে আসতে পেরে খুশি আমি।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী বলেন,আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পুলিশ সামাজিক কাজে ও অংশ নেন।পড়ুয়াদের পাশে ও থাকে পুলিশ।আর তারই অঙ্গ হিসাবে এই ভালো দিনে পড়ুয়াদের পাশে এগিয়ে এলো পুলিশ। এধরণের উদ্যোগ আগামীদিনেও নেওয়া হবে।