পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুরে গণধর্ষণ করে দুই মহিলাকে হাঁটানোর পরে এবার কাটা মুণ্ডুর এক দৃশ্য ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাঁশের বেড়াতে একটি কাটা মুণ্ডু লাগানো রয়েছে। এই ঘটনার পর ফের একবার কাঠগড়ায় রাজ্য প্রশাসন। প্রশ্ন উঠেছে মণিপুরের আইন-শৃঙ্খলা নিয়ে। জানা গিয়েছে মৃতের নাম ডেভিড থিক। বিষ্ণুপুর জেলার লোকালয়ে একটি বাঁশের বেড়ার উপরে তা লাগানো রয়েছে। জুলাই মাসের ২ তারিখে রাত ১২টার সময় তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল। মণিপুরে শুক্রবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
শেষ আপডেট:
২২ জুলাই ২০২৩, ০৮:৪১