পুবের কলম ওয়েব ডেস্কঃ "পাশে মোল্লা আছে, সাবধান!" এমনই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুধু বিতর্কেই জড়াননি এবার এনিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, এরকম মন্তব্য করে মুসলিমদের অপমান করেছেন শুভেন্দু। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আরও অভিযোগ, নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে মোট ৩ চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তাঁদের অভিযোগ, নন্দীগ্রামের একটি মিছিল থেকে শুভেন্দু বলছেন, "পাশে মোল্লা আছে।সাবধান হন।" তৃণমূলের মতে, ভোটের মুখে এই ধরনের মন্তব্য করে তিনি সম্প্রদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন। মানুষের মধ্যে ভীতি সঞ্চার করাতে চাইছেন বিরোধী দলনেতা।
শাসক দলের দাবি শুভেন্দুর এই মন্তব্য উস্কানিমূলক।আরও পড়ুন:
তৃণমূলের আরও অভিযোগ, নন্দীগ্রামে দাঁড়িয়েই সেখানকার মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দিয়েছেন শুভেন্দু। তৃণমূলের তরফে একটি ভিডিও (সত্যতা যাচাই করেনিন পুবের কলম ডিজিটাল) প্রকাশ করে দাবি করা হয়ছে, নন্দীগ্রামের মুসলিম পরিযায়ীদের ব্যবহার ঠিক না হলে ৪ তারিখ ভোটের ফল প্রকাশের পর তাঁদের দেখে নেওয়া হবে। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে দেখে নেবে। শুভেন্দু বলেন, "আমরা বদলা চায়, বিজেপি সরকার গড়লে নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের দাবি, শুভেন্দুর এই মন্তব্য নির্বাচনে প্রভাব বিস্তার, ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ উসকে দেওয়া , ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সহ আরও বেশ কয়েকটি ধারায় অপরাধ হিসেবে গণ্য। বিরোধী দলনেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।