পুবের কলম প্রতিবেদক: হরিদেবপুরের অয়ন খুনে নিজের বয়ান বদল করলেন তাঁর বাবা। ছেলে অয়নের সঙ্গে তার বান্ধবী ও বান্ধবীর মা উভয়ের সম্পর্ক ছিল বলে দাবি করেছিলেন তিনি। ত্রিকোণ সম্পর্কের জেরেই নিজের বান্ধবীর পরিবারের হাতে অয়ন খুন হয়েছে বলে মন্তব্য করেছিলেন। এবার সোমবার তিনি তার করা মন্তব্যে আগের সেই বয়ান বদল করলেন। অয়নের বাবার বয়ান বদলকে ঘিরে নতুন করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ছেলের খুনের সঠিক তদন্তের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
এ নিয়ে অয়নের বাবার দাবি, আগের করা মন্তব্যগুলি তাঁর নয়! তাকে দিয়ে জোর করে বলানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের উপর আমার কোনও আস্থা নেই। সিবিআই তদন্ত হলে তবেই ছেলে ন্যায়বিচার পাবে। প্রসঙ্গত, অয়নের বাবা-ই দাবি করেছিলেন, অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে তার স্ত্রী এবং মেয়ে উভয়ের সঙ্গে আমার ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ভেবেছেন অয়নকে মেরে দিলে তাদের সংসার সুখে থাকবে। এই কারণেই খুন করা হয়েছে। মা ও মেয়ে দু'জনেই আমার ছেলেকে ভালবাসে। আমার ছেলে কী করবে? একটাই তো ছেলে! এ বার কী করবে ছেলেটা? দু'জনকে একসঙ্গে কী করে চালাবে? কলকাতার হরিদেবপুরের বাসিন্দা এবং পেশায় অ্যাপ-বাইক চালক অয়ন মণ্ডল দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। তারপরই নিখোঁজ হন তিনি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর অয়নের বান্ধবীর বাবা, মা, নাবালক ভাই-সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাথায় ভারী বস্তুর আঘাতের জেরে অয়নের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পণ্যবাহী গাড়ি ভাড়া করে তাঁর মৃতদেহ মাগুরপুকুরে ফেলে আসা হয়।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২, ১৩:৫৪
আরও খবর
সুপ্রিমো ধাক্কা রাজ্যের, সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তই বহাল রাখলো শীর্ষ আদালত
মেডিকেল ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্র? সিবিআই তদন্তের নির্দেশে মৌখিক স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
হাওড়ার ব্যবসায়ীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি
পুর মামলায় সিবিআই তদন্ত বাতিল চেয়ে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
মুখ্যমন্ত্রীর বাম হাঁটুর লিগামেন্ট ও কোমরে আঘাত লেগেছে, বিবৃতি দিল এসএসকেএম
মুখ্যমন্ত্রীর বাম হাঁটুর লিগামেন্ট ও কোমরে আঘাত লেগেছে, বিবৃতি দিল এসএসকেএম
উলুবেড়িয়া বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্ত, রাজ্যের আর্জিতে আজ শুনানি ডিভিশন বেঞ্চে?
উলুবেড়িয়া বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্ত, রাজ্যের আর্জিতে আজ শুনানি ডিভিশন বেঞ্চে?
জমি অধিগ্রহণ মামলায় সিবিআইকে তদন্তভার দিলেন বিচারপতি বিবেক চৌধুরী
জমি অধিগ্রহণ মামলায় সিবিআইকে তদন্তভার দিলেন বিচারপতি বিবেক চৌধুরী
বালেশ্বর দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে মোক্ষম তিন প্রশ্ন কংগ্রেসের
বালেশ্বর দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে মোক্ষম তিন প্রশ্ন কংগ্রেসের
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রীর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বিবৃতি দিল রেল পুলিশ
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রীর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বিবৃতি দিল রেল পুলিশ
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর